দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত- ৪
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টবর) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশোন চেকপোষ্ট সড়কের ষ্টার ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার রঘনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে বিপ্লব (১৫), জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেহেরুলের ছেলে ইব্রাহীম, একই উপজেলার খয়েরহুদা গ্রামের রমজানের ছেলে সায়েম ও আকন্দবাড়িয়া গ্রামের ভ্যানচালক আলম।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



