জিয়াউলের অভিযানের ডিজিটাল প্রমাণ সংগ্রহে ব্যর্থতার কথা জানালেন তদন্ত কর্মকর্তা

সংবাদ থেকে
ঢাকা: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযানের সমর্থনে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের তথ্য সংগ্রহ করতে পারেননি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। র্যাব-৮-এর আর্কাইভ থেকে এসব তথ্য সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জেরায় জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে জেরার সময় এ তথ্য উঠে আসে। জিয়াউল আহসানের আইনজীবী সাহিদুর রহমান পঞ্চম দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জিয়াউল আহসান একমাত্র আসামি। নিরাপত্তার কারণে কারাগারে রেখেই তাঁর বিচার কার্যক্রম ভার্চ্যুয়ালি চলছে। মামলায় ১৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





