বিরামপুরে জব ফেয়ারে ৩ হাজার বেকারের চাকরি, উদ্বোধন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

সংবাদ থেকে
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী ব্যতিক্রমী এক চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন নামী প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক বাছাই শেষে প্রায় ৩ হাজার বেকার যুবক ও যুবতী নতুন চাকরি পেয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে বিরামপুর সরকারি কলেজ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
একদিনের এই জব ফেয়ারে দিনাজপুর জেলা সমাজসেবার একটি স্টলসহ বিভিন্ন নামীদামী করপোরেট ও স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রায় ৯০টি স্টল অংশ নেয়। মেলায় অংশ নিতে দিনাজপুর-৬ আসনভুক্ত ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর উপজেলা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫ হাজার বেকার তরুণ-তরুণী ও চাকরিপ্রার্থী উপস্থিত হন। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়া এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে সেদিনই প্রায় ৩ হাজার প্রার্থী চাকরি লাভ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

