এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে
এনআরবিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৫৮ পয়সায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১০ পয়সা। অন্যদিকে, এককভাবে ইপিএস ১৬ পয়সা থেকে বেড়ে ৬৯ পয়সা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। অনুমোদিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমন্বিত ভিত্তিতে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৭৪ পয়সা।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




