২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিকাশ অ্যাপে মিলবে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

সঞ্চয়, ঋণ ও পে-লেটারসহ বিভিন্ন ব্যাংকিং সেবা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ। এর অংশ হিসেবে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস খোলার সুবিধা। পর্যায়ক্রমে ব্যাংকটির অন্যান্য সেবাও অ্যাপটিতে যুক্ত করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘এক্সপান্ডিং অ্যাকসেস, এমপাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথ সেবার উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন খান। এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর