দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
পাবনা: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাতের একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একইসাথে আত্মসাৎকৃত ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দিতে বলা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ ব্যাংক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে এই সাজা দেন।
মামলায় অপর দুই ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেন আদালত।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


