৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাদমানকে ৯৯ রানে রেখে খেলা শেষ

সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হলো মোট দুবার। প্রথমবার বন্ধ হওয়ার খানিক বাদে খেলা শুরু করা গেলেও দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার পর আর খেলা শুরু হলো না। আম্পায়াররা দিনের খেলা শেষ ঘোষণা করেছেন সেখানেই। সাদমান ইসলাম অনিকের একটু আক্ষেপ হওয়ারই কথা! বাংলাদেশ দলের ওপেনার যে অপরাজিত ৯৯ রানে!

প্রথম দিনে এখন পর্যন্ত বাংলাদেশ ভালো অবস্থানেই আছে। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতে উইকেট হারানো বাংলাদেশ পরে আর উইকেট হারায়নি। দ্বিতীয় সেশনে অবশ্য ক্রাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়। আগামীকাল সুস্থ হয়ে হৃদয়ের ব্যাটিং করার ভালো সম্ভবনা আছে।

প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২১৩ রান। ৯৯ রানে অপরাজিত সাদমান ইসলাম অনিক। হৃদয় অসুস্থ অবস্থায় মাঠ ছাড়ার পর ক্রিজে নামা লিটন দাস ১০ রানে অপরাজিত।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর