৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির ট্রাকের চাপে ইজিবাইক খাদে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিএটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন-সদর উপজেলার রাজনগর গ্রামের ইজিবাইক চালক বাবলু, একই উপজেলার সোনাপুর গ্রামের ইদ্রিস আলী, বলিয়ারপুর গ্রামের গোলাম বিশ্বাস এবং নাম-পরিচয় না জানা এক নারী যাত্রী। প্রাথমিক চিকিৎসা শেষে ওই নারী হাসপাতাল ত্যাগ করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে একটি বেপরোয়া গতির ট্রাক হেলেদুলে আমঝুপির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুরের দিকে আসার পথে বিএটি এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি সেটিকে সজোরে চাপ দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষ বা বড় ধরনের প্রাণহানি এড়াতে চালক তাৎক্ষণিকভাবে ইজিবাইকটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দেন। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকসহ চারজন গুরুতর আহত হন।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর