২৮ অক্টোবর ২০২৬, ২০:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইব্রাহিমপুরবাসীর জনপ্রতিনিধি হতে চান একাধিক কারাবরণকারী হাফিজ উল্লাহ খান

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ হাফিজ উল্লাহ খান। দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রাম ও একাধিকবার কারাবরণের পর এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তৃণমূলের পরিচিত মুখ মো: হাফিজ উল্লাহ খান। এখনো ভোট গ্রহণ না হলেও প্রার্থী হিসেবে ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তাকে নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

জানা যায়, ছাত্রজীবন থেকেই হাফিজ উল্লাহ খান জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সক্রিয় রয়েছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকায় একাধিক রাজনৈতিক মামলার আসামি হন তিনি। এসব মামলায় দফায় দফায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছে তাকে।

কারাভোগের পরও রাজনীতি থেকে সরে যাননি হাফিজ। বরং কারামুক্তির পর আরও সক্রিয়ভাবে এলাকার মানুষের পাশে দাঁড়ান। সামাজিক কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে নিয়মিত উপস্থিতির কারণে কর্মী-সমর্থকদের কাছে ‘আপসহীন নেতা’ হিসেবে পরিচিতি পান তিনি।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর