২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

নারায়ণগঞ্জের সুতা আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ৬৫৯ কোটি টাকার বেশি সুতা বিক্রির তথ্য পাওয়া গেলেও ভ্যাট রিটার্নে বিক্রির পরিমাণ অনেক কম দেখানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

কমিশনারেট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদরের টানবাজার এলাকার এস এম মালেহ রোডে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি কমিশনারেটের একটি নিবারক দল সেখানে আকস্মিক পরিদর্শন চালায়। এ সময় প্রতিষ্ঠানের মজুত পণ্য ও হিসাবপত্র যাচাই করতে গিয়ে ভ্যাট-সংক্রান্ত প্রয়োজনীয় নথি চাওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি সেসব দলিল দেখাতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর