ছিনতাইয়ের নব নব কৌশল : পুলিশের কোনো কৌশল নেই?
সংবাদ থেকে
ছিনতাই-ডাকাতি কি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে গেছে? প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ডাকাতি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কক্সবাজারে এমনও ঘটেছে, এক অপারেশনে প্রায় ৬০টি যানবাহনে ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে ডাকাতরা।
ছিনতাইয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে নিত্যনতুন কৌশল। কখনো চলন্ত গাড়ি থেকে হ্যাঁচকা টানে হাতের ব্যাগ ছিনিয়ে নেওয়া হচ্ছে, কখনো মরিচের গুঁড়া ছিটিয়ে কাবু করা হচ্ছে ভিক্টিমকে। অবশ্য এসব পদ্ধতি এখন পুরোনো হয়ে গেছে। ছিনতাইয়ের নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে সুতা-ডাকাতি।
গত কয়েকদিন ধরে রাজধানীর ফ্লাইওভারগুলোয় এই পদ্ধতিতে কামিয়াব হচ্ছে ছিনতাইকারী অথবা ডাকাতরা। রাতের অন্ধকারে মোটরসাইকেলের গতিরোধ করতে রাস্তায় টানিয়ে দেওয়া হচ্ছে প্রায় অদৃশ্য নাইলনের শক্ত সুতা। দ্রুতগামী মোটরসাইকেলের চালক কোনো কিছু বোঝার আগেই ওই সুতায় আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




