১ নভেম্বর ২০২৬, ১৫:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

নতুন প্রজন্মের এম৬ (M6) চিপ যুক্ত করে ২৪ ইঞ্চি আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো হালনাগাদ করেছে অ্যাপল। ২৭ অক্টোবর নতুন কম্পিউটার দুটির ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। তবে চিপ পরিবর্তন ছাড়া নকশা, ডিসপ্লে ও পোর্টের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসেনি।

অ্যাপলের দাবি, নতুন চিপের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ, গ্রাফিকস প্রসেসিং এবং একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে। নতুন আইম্যাকের দাম শুরু ১ হাজার ৪৯৯ ডলার থেকে। অন্যদিকে ১ টেরাবাইট স্টোরেজসহ ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রোর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯৯ ডলার।

তবে নতুন কম্পিউটার দুটি অ্যাপলের বহুল আলোচিত টাচস্ক্রিন ম্যাকবুক প্রো নয়। ওএলইডি টাচস্ক্রিন ও নতুন নকশার উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাকবুক প্রো নিয়ে আলাদা ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে প্রযুক্তি মহলে আলোচনা চলছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর