৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

সংবাদ থেকে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুটা ভালো না হলেও কাল শক্ত অবস্থানে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতে আবারও নড়বড়ে স্বাগতিকরা। মাত্র ৫৯ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
৩ উইকেটে ২১৩ রানে কাল প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম অনিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। অনিক সেঞ্চুরি পূর্ণ করার পরপরই ফিরলেন যখন তখন বাংলাদেশের রান ২২১। সেখান থেকে বাংলাদেশ গুটিয়ে গেল কিনা ২৭২ রানেই!
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ওভারেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। ৩২ টেস্টের ক্যারিয়ারে সাদমানের এটা তৃতীয় সেঞ্চুরি। এ নিয়ে ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশি ওপেনার। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৫ সালের এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





