৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাণিজ্য সম্প্রসারণ ও দক্ষ কর্মী নিয়োগে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-স্পেন আলোচনা

সূত্র: Sarabangla / ব্যবসা

সংবাদ থেকে

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রফতানি বহুমুখীকরণ এবং দক্ষ কর্মী নিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। স্পেনের মাদ্রিদে দেশটির পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দিয়েগো মার্তিনেজ বেলিওর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং যৌথ প্রদর্শনী আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর