ইনানী সৈকতে গোসলে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে মোহাম্মদ শান্ত ইসলাম (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।
শান্ত ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোজ্জামেল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৫ থেকে ১৬ জন মাদ্রাসাছাত্রের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামে। একপর্যায়ে ঢেউ ও স্রোতের টানে কয়েকজন শিক্ষার্থী ভেসে যেতে থাকে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


