বায়েজিদে ছুরিকাঘাতে আহত যুবদল কর্মীর মৃত্যু
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবদল কর্মী আবু ইউসুফ ওরফে জীবন মারা গেছেন। মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।
স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবন চার-পাঁচজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ইকরাম বাবু, আরমানসহ ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল সেখানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে জীবনের বুকে, পেটে ও পায়ে আঘাত করে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





