আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ মোহাম্মদ আবদুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, আলহাজ মো. রফিকুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার এবং এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




