চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ

সংবাদ থেকে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী ও জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ শরীফের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এ সাক্ষ্যগ্রহণ করেন। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ভার্চুয়ালি হাজির করা হয়। কারাগারে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদীর আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধামকে জানান, আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী অ্যাডভোকেট মোহাম্মদ শরীফকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বর্তমানে জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



