৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

সূত্র: Arthosuchak / শিক্ষা

সংবাদ থেকে

গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তথ্য সংগ্রহ ও গবেষক দলকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর এ বিষয়ে অধীনস্থ দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

বিদ্যুৎ বিভাগের ১১ আগস্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১২ অক্টোবর এ বিষয়ে মাউশিকে চিঠি দেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে।

বিদ্যুৎ বিভাগের ১১ আগস্টের চিঠিতে বলা হয়, সার্ক এনার্জি সেন্টারের নিয়োগ করা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিস লিমিটেড (সিআরইএসএল) বাংলাদেশের গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণা করবে। এ গবেষণায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত ও প্রাতিষ্ঠানিক সম্ভাব্যতা মূল্যায়ন করা হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর