৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল বাসেত মজুমদারসহ সমিতির প্রয়াত আইনজীবীবৃন্দ এবং তাদের প্রয়াত পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী এডভোকেট বার সমিতির ১নং ভবনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য আইনজীবী ব্যক্তিত্ব, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল বাসেত মজুমদার, শেখ আখতার উল ইসলাম, ২০২৬ সালে রাজশাহী এডভোকেট বার সমিতির প্রয়াত আইনজীবী যথাক্রমে তোফাজ্জল হোসেন আহমেদ, মঞ্জুর জামান মুকুল, আবদুল আহাদ মন্ডল, মোদাচ্ছের হোসেন, এন.এম মহসিন, আব্দুল মতিন, খোরশেদ আলম, সেলিমা সুলতানা দিলারা, আবদুল লতিফ, মনিরুল ইসলাম মনি ও দেওয়ান ইকবাল-উন-নবী (রুন্নু) সহ সমিতির সকল প্রয়াত আইনজীবীগণ এবং আইনজীবীদের প্রয়াত পিতা-মাতার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে সভাপতিত্ব করেন বারের সাবেক সভাপতি লোকমান আলী। বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাড. মো: ইয়াহিয়া, উপস্থিত ছিলেন বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম, সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানে রাজশাহী এডভোকেট বার সমিতির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর