5 November 2026, 16:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জুমার দিনের ৫ বিশেষ ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল

Source: Bogura Live / Religion

সংবাদ থেকে

ইসলামে সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনকে মুসলিমদের জন্য আল্লাহ তাআলার বিশেষ নেয়ামতপূর্ণ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দিনের সঙ্গে জড়িয়ে আছে হজরত আদম (আ.)-এর সৃষ্টি, জান্নাতে প্রবেশ এবং সেখান থেকে পৃথিবীতে আগমনের ঘটনা। কিয়ামতও সংঘটিত হবে এ দিনে। এ ছাড়া জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করলে তা কবুল হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমরা দুনিয়ায় পরে আগমনকারী হলেও কিয়ামতের দিন অগ্রগামী হব। অন্যদের আমাদের আগে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। তাদের ওপর একটি বিশেষ দিনে ইবাদতের বিধান দেওয়া হয়েছিল, কিন্তু তারা এ বিষয়ে মতভেদ করেছে। আল্লাহ আমাদের সঠিক দিনের পথ দেখিয়েছেন। তাই এ ক্ষেত্রে মানুষ আমাদের অনুসরণ করে। ইহুদিদের দিন শনিবার আর খ্রিষ্টানদের দিন রবিবার। (সহিহ বুখারি, হাদিস ৮৭৬; সহিহ মুসলিম, হাদিস ৮৫৫)

হজরত আবু লুবাবা ইবনে আবদুল মুনযির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই জুমার দিন সব দিনের সর্দার। আল্লাহর কাছে এ দিন ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন থেকেও মহান।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Latest

Trending