নারী ক্রিকেটের উন্নয়নে ৮ বিভাগে কোচ ও ম্যানেজার নিয়োগ বিসিবির
সূত্র: Arthosuchak / খেলা

সংবাদ থেকে
দেশের নারী ক্রিকেটের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃণমূল পর্যায়ে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে নারী কোচ নিয়োগের যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, এবার তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, দেশের আট বিভাগে নারী ক্রিকেটের দায়িত্ব পালনের জন্য পাঁচজন নারী কোচ এবং তিনজন পুরুষ প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া সহকারী কোচ ও টিম ম্যানেজারও চূড়ান্ত করা হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


