ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিচারক নামাজে যাওয়ার আগে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকের বাসায় অন্তত ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে গ্রেফতার করেছি।’
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



