৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সংবাদ থেকে
ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যাটারির সক্ষমতা, ডিসপ্লের রিফ্রেশ রেট এবং প্রসেসিং ক্ষমতার সমন্বয়ে নতুন মাত্রা যোগ করেছে ওয়ানপ্লাস ১৫। ফোনটির অন্যতম আকর্ষণ ৭ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের LTPO AMOLED ডিসপ্লে এবং কোয়ালকমের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ প্রসেসর।
জিএসএমঅ্যারেনার ল্যাব টেস্ট ও রিভিউয়ের তথ্য অনুযায়ী, ব্যাটারি ব্যাকআপ ও ডিসপ্লের পারফরম্যান্সে ফোনটি বেশ ভালো ফল করেছে। পাশাপাশি রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫০ মেগাপিক্সেলের তিনটি পেছনের ক্যামেরা।
ওয়ানপ্লাস ১৫-তে ফ্ল্যাট ও বক্সি ডিজাইনের মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। পেছনের গ্লাস বা ফাইবার প্যানেলের সমন্বয়ে ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। এতে IP68 ও IP69K রেটিং থাকার কথা বলা হয়েছে, যা ধুলাবালি ও পানি থেকে সুরক্ষার পাশাপাশি উচ্চচাপের পানির স্প্রে প্রতিরোধেও সক্ষম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




