স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
সংবাদ থেকে
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাহুড়ি এলাকার চাঞ্চল্যকর দুলী বেগম (২০) হত্যার দায়ে তার স্বামী আল-আমীন সরদার (৫১) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সাথে এক লাখ টাকার অর্থ-দন্ডও দিয়েছেন বিজ্ঞ বিচারক। বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিজ্ঞ বিচারক মোঃ ফাইজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল। মামলার সংক্ষিপ্ত বিবারন ও রায় বিষয়ে আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারী সকালে চিতলমারী উপজেলার দরি উমাজুড়ি গ্রামে পিতার বাড়ীতে ফেলে পাষন্ড স্বামী আল আমীন সরদার স্ত্রী দুলী বেগম কে হত্যা করে।
এ ঘটনায় পিতা ফহম উদ্দিন বাদী হয়ে ওই দিনই চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয় পাশর্^বর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশা সরদারের ছেলে আল আমীন সরদারের সাথে তার মেয়ে দুলী বিবাহ হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




