নিরাপদ সড়ক অধরাই থেকে যাচ্ছে : চাই জরুরি পদক্ষেপ
সংবাদ থেকে
সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ হাত-পা হারিয়ে চিরতরে পঙ্গু হচ্ছে। সুস্থ মানুষ ঘর থেকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে, কিন্তু অনেকে ঘরে ফেরে লাশ হয়ে। কতশত পরিবার দুর্ঘটনায় একমাত্র অবলম্বন হারিয়ে দিশাহারা অবস্থা।
এভাবেই চলছে বছরের পর বছর। অথচ সময় বদলেছে, কত কিছুতে আধুনিকতার ছোঁয়া লেগেছেÑএর পরও দেশের সড়কে শৃঙ্খলা ফিরে না আসা হতাশাজনক চিত্রই বটে। নিরাপদ সড়ক অর্জনের পথে যেসব অন্তরায় রয়েছে, এসবের মধ্যে অনিয়মটাই বড় হয়ে সামনে আসে। বেশির ভাগ মানুষের মধ্যে সড়কে নিয়ম মানতে এক ধরনের অনীহা দেখা যায়।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরে রয়েছে সীমাহীন দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে চাইলে যে কেউ চালকের আসনে বসতে পারেন। রাজধানীর মতো সড়কে লক্কড়ঝক্কড় মার্কা বাস চলছে, এটি তো সবাই দেখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দেখছে। কিন্তু এমন বাস কেন সড়ক থেকে সরানো হচ্ছে না?
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


