মসজিদে নামাজ পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ফরিদপুর: জেলার নগরকান্দা উপজেলায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও দুটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


