4 November 2026, 19:32 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চট্টগ্রামে শতভাগ পাস করেছে ৬ কলেজের শিক্ষার্থীরা

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। যার মধ্যে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে ১৩৪ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৪ জন এবং কোয়ান্টাম কসমো কলেজে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীসংখ্যা ছিল যথাক্রমে ১৭, ৬ ও ৬ জন।

শতভাগ পাস করা ছয়টি প্রতিষ্ঠানের নাম—বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, রায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডসি স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending