৩ নভেম্বর ২০২৬, ২১:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ জিন

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

স্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত ওজন না থাকা কিংবা নিয়মিত ওষুধ সেবনের পরও অনেকের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এর পেছনে শুধু খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা কিংবা স্থূলতা নয়, মানুষের বংশগত বৈশিষ্ট্যও ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রামের একদল গবেষকের গবেষণায় উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ জিনের বিশেষ পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে। গবেষণায় ইসিই১, এজিটি ও ইডিএন১ নামের তিনটি জিনের নির্দিষ্ট পরিবর্তনের সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক শনাক্ত করেছেন গবেষকরা।

গবেষণাটি নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর ‘জিন রিপোর্টস’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডিজিজ বায়োলজি এন্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ চট্টগ্রামের গবেষকরা যুক্ত ছিলেন। এতে অংশ নেন সাজিয়া আফরিন, ডা. মো. মাসুদ রানা, অধ্যাপক ড. আদনান মান্নান, শোয়াইব ইবনে হামিদ, আফরোজা আক্তার তান্নী, ড. এস. এম. রফিকুল ইসলাম ডা. আবুল ফয়সল মো. নুরুদ্দীন, ডা. ইমরুল কায়েস, ডা. এস. এম. রফিকুল ইসলাম, এইচ. এম. হামিদুল্লাহ মেহেদী, ডা. ফারহানা আক্তার।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর