দর্শনার ধান্যঘরায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ তাঁর গলায় ভাত আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





