টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের পেমেন্ট পার্টনার উপায়
সূত্র: Suprobhat Bangladesh / খেলা

সংবাদ থেকে
ঢাকায় অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।
এ উপলক্ষে ৩১ অক্টোবর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে উপায়ের যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতায় উপায় পেমেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




