১৭ কোটির অগ্রিম টিকিট বিক্রি করল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’

সংবাদ থেকে
মুক্তির আগেই বক্স অফিসে ‘রামায়ণ’ সুনামি। অগ্রিম টিকিট বিক্রি থেকেই ১৭ কোটিরও বেশি রুপি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছেন রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। টিকিট বিক্রির দৌড়ে হিন্দি সংস্করণটি প্রত্যাশামতোই সবার ওপরে রয়েছে, তবে ভারতের শীর্ষ পাঁচ মেট্রো সিটির মধ্যে বুকিংয়ের সবচেয়ে দ্রুত গ্রোথ বা বৃদ্ধি দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৬,৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট গ্রস আয় হয়েছে ১৭ দশমিক ০৮ কোটি রুপি। বিক্রি হয়েছে ৩ দশমিক ৩৩ লক্ষ টিকিট।
মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। যার পরিমাণ ১৪ দশমিক ১৭ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ২ দশমিক ৩৬ কোটি, তেলুগু থেকে ৪৯ দশমিক ৬৯ লক্ষ এবং তামিল সংস্করণ থেকে ৫ দশমিক ৪৯ লক্ষ রুপি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




