মৌলভীবাজার সদর উপজেলায় ‘একতা মেধা অন্বেষণ পরীক্ষা-২০২৬’ সম্পন্ন

সংবাদ থেকে
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ‘আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়’ ও ‘কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে ২৭তম ‘একতা মেধা অন্বেষণ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৮ সাল থেকে ধারাবাহিক সফলতার সাথে এই সংগঠনটি মেধাবী শিশুদের মেধা বিকাশ ও তাদের উৎসাহিত করার জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ইতিহাস, সাফল্য, গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়। এবারের মেধা অন্বেষণ পরীক্ষায় দুটি বিশেষ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়—পঞ্চম শ্রেণির জন্য ‘সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি’ এবং অষ্টম শ্রেণির জন্য ‘মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী বৃত্তি’।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম জগলু, সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমদ এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও বৃত্তিদাতা পরিবারের পক্ষে সৈয়দ ইফতিয়ার হোসেনসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


