নরসিংদীতে আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ থেকে
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে একটি হলুদ রঙের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিহতের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এছাড়া লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর ও আঘাতের গভীর চিহ্ন রয়েছে। মুখ ও শরীর পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে অন্য কোথাও দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহটি নদীর তীরে ফেলে রেখে গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে এবং উদ্ধারের সময় হাত-পা বাঁধা ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


