কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে বিহারের উন্নয়নসহ এলাকার মানুষের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন তিনি।
ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত অর্থদর্শী স্থবিরের (বটপাতা ভান্তে) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দায়ক দায়িকা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নির্বাচনে ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

