5 November 2026, 16:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সৌদির কারখানার আগুনে নিহত ২ প্রবাসীর মরদেহ পৌঁছাল নাটোরে

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের ২ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ গ্রামে নেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় নিহতদের বাড়িতে মরদেহ ২টি বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহ ২টি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দিন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই দিনই খাজুরা কেন্দ্রীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending