মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’

সংবাদ থেকে
ঢাকা নিউজ বিনোদন: শাহরুখ খানের আসন্ন বহুল আলোচিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি আগাম আয় করেছে রেকর্ড ১৭৫ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ভারতের কোনো সিনেমার একক বিদেশি প্রদর্শনস্বত্ব ১০০ কোটি রুপির ঘরও অতিক্রম করতে পারেনি।
আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ‘ফার্স ফিল্মস’। এর আগে শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে নতুন পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ফার্স ফিল্মস। বিশাল অংকের এই বিনিয়োগ তুলে আনতে হলে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটিকে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি) আয় করতে হবে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করায়, ‘কিং’ সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থের পরিচালনায় স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। তবে এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






