১ নভেম্বর ২০২৬, ১৪:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহী বোর্ডে বরাবরের মতো এগিয়ে ছাত্রীরা

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫.৬ শতাংশে। সার্বিক ফলাফলের এই নিম্নগতির মধ্যেও পাসের হারে ছেলেদের স্পষ্ট ব্যবধানে পেছনে ফেলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ছাত্রীরা।

গতকাল শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা ও পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যানুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের অধীনে ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৬১ হাজার ৮৯৪ জন উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। বোর্ডের অধীন মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে। লিঙ্গভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েদের পাসের হার যেখানে ৫৩ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার নেমে এসেছে মাত্র ৩৭.৭১ শতাংশে। গত বছরের তুলনায় এবার রাজশাহী বোর্ডে ফলাফলের সূচক বেশ নিম্নমুখী। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩.৮ শতাংশ পয়েন্ট। উল্লেখ্য, এ বছর সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার এসেছে ৫২.১২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আনন্দ প্রকাশ করেছে। শহরের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের শিক্ষার্থী ইসমাম আহমেদ রিফাত ১,৩০০ নম্বরের মধ্যে ১,১৮৯ নম্বর পেয়ে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেন। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার ফল খুব ভালো হয়েছে। তবে সার্ভার বা জটিলতার কারণে ফল পেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল। ছেলের চমৎকার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা ও অভিভাবক ইলিয়াস আহমেদ। তিনি জানান, ছেলে কোনো অতিরিক্ত চাপ ছাড়াই নিজের চেষ্টায় নিয়মিত পড়াশোনা করত। অভিভাবক হিসেবে সাধ্যমতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং এই অর্জনে তারা ভীষণ আনন্দিত।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর