জেন-জির বিক্ষোভ ছড়াচ্ছে ইউরোপে, ফ্রান্স-জার্মানিতে উত্তপ্ত পরিস্থিতি
সংবাদ থেকে
জেন-জি বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে জার্মানিতেও। উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বাতিলের দাবিতে দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ। গতকাল শনিবার বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
তবে ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সেখানে হুডি ও মুখোশ পরা বিক্ষোভকারীদের একটি দল অন্তত দুটি দোকানে লুটপাট চালায়। আরও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
জার্মানির ‘জেন-জি রেগেল্ট’ (Gen Z regelt) নামের একটি গোষ্ঠী এ বিক্ষোভের আয়োজন করে। জার্মান ভাষায় এর অর্থ ‘জেন-জিই দায়িত্ব নিচ্ছে’। আয়োজকদের দাবি, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় তরুণ প্রজন্মের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বন্ধ করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
