৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইয়ামাল-রাফিনিয়ার জোড়ায় আলাভেসের জালে বার্সেলোনার ৬ গোল

সূত্র: Bogura Live / খেলা

সংবাদ থেকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কার পর লা লিগার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে কিছুটা চাপে ছিল বার্সেলোনা। স্প্যানিশ লিগে শীর্ষস্থানও হারিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। অবশেষে রাফিনিয়া ও লামিনে ইয়ামালের জোড়া গোলে আলাভেসকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালানরা। এ ছাড়া একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডন। আলাভেসের হয়ে একমাত্র গোলটি করেন মারিয়ানো দিয়াজ।

শনিবার (৩১ অক্টোবর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষের ওপর পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। ৭৭ শতাংশ বলের দখল রেখে লক্ষ্যে সাতটি শট নেয় তারা। বিপরীতে লক্ষ্যে মাত্র তিনটি শট রাখতে পেরেছে আলাভেস।

দিনের প্রথম ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে বার্সেলোনার জয়ে সেই অবস্থান ধরে রাখতে পারেনি তারা। ম্যাচটি ড্র করলেও সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারত বার্সা। তবে নিজেদের অস্বস্তি কাটাতে জয়টা ছিল তাদের জন্য অপরিহার্য। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর