দেশে প্রথমবার চালু হলো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা

সংবাদ থেকে
দেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এ ব্যবস্থায় শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার ও ডিজিটাল প্ল্যাটফর্মকে একই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ফলে গ্রাহকেরা একটি মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা সম্পন্ন করতে পারবেন। এতে বারবার একই তথ্য দেওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আওতায় গ্রাহকেরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। প্রয়োজনে পরে শাখা, কল সেন্টার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে আগের অবস্থান থেকেই কাজ চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


