দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে যাতে মানসম্মত খেলোয়াড় তৈরি করা সম্ভব হয়।
শনিবার ৩১ অক্টোবর দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেন।
খেলাধলার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন,‘খেলাধুলাকে বর্তমান সরকার পেশাদারী পর্যায়ে নিয়ে যেতে চায়। এই লক্ষ্যে নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ছোটো থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলার একটি আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



