৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পিটাছড়ার অরণ্যে প্রকৃতি ও সংস্কৃতির মিলনমেলা

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

পাহাড়ের সবুজ অরণ্য, পাখির কলকাকলি আর বন্যপ্রাণীর অবাধ বিচরণ। সেই অরণ্যের বুকেই একদিনের জন্য মিলেছিল প্রকৃতি, প্রাণ ও মানুষের সংস্কৃতি। কোথাও ঘিলা খেলার উচ্ছ্বাস, কোথাও বাঁশ খেলার ছন্দ, আবার কোথাও হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা। চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে পাহাড়ের প্রকৃতি ও ঐতিহ্যের এমন এক মিলনমেলায় মুখর হয়ে ওঠে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিটাছড়া।

প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ের বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শনিবার (৩১ অক্টোবর) পূর্ব খেদাছড়ার ৩৫ নম্বর খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’। পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভের আয়োজনে দিনব্যাপী এ উৎসবে প্রকৃতিপ্রেমী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন ঘটে। অনুষ্ঠানের আয়োজন করেন পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ আহমেদ রাসেল।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পাহাড়ের ঐতিহ্যবাহী খেলাধুলা। ঘিলা খেলা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এসব খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাপন, শৈশবের স্মৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর