মাদক বিরোধী মানববন্ধন ও অভিযুক্তদের বাড়ি ঘেরাও
সূত্র: Jamalpur News24 / অপরাধ

সংবাদ থেকে
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধ এবং চিহ্নিত কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত এই বিক্ষোভে স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন- দীর্ঘদিন ধরে ওই গ্রামের রোকিয়া বেগম ও বদরুল এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। বিক্ষোভের একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





