৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সিএসই-তে আইআইইউসি’র শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন সম্পন্ন

সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে

সিএসইতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, সিএসই পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করার দ্বারপ্রান্তে । এই মার্কেট চালুর জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে মার্কেট ইকোসিস্টেম তৈরির কাজ চলছে । এই ইকোসিস্টেমের প্রধান নিয়ামক হচ্ছেন বিনিয়োগকারী এবং এই বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করার কাজটি সর্বদাই গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই হবেন আগামী দিনের পুঁজিবাজারের কর্ণধার অর্থাৎ তাঁরাই হবেন বিনিয়োগকারী। সুতরাং এখন থেকেই আপনারা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন যেন আজকের শিক্ষা হবে আপনার ভবিষ্যতে ব্যবহারিক প্রয়োগের শক্ত ভিত্তি । অর্থাৎ এই ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন, প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ ইত্যাদি থেকে যা শিখবেন তা শুধুমাত্র পরিক্ষা পাশের জন্য না ভেবে বরং এমনভাবে প্রস্তুতি নেন যেন এই জ্ঞান আপনাকে ভবিষ্যতে একজন সফল বিনিয়োগকারী হতে সহায়ক হয়। পুঁজিবাজারের বিনিয়োগের জন্য আমাদের ধারনাগুলোর পরিবর্তন হওয়া দরকার। বিনিয়োগের ডাইভারসিফিকেশন খুব জরুরী, বিশেষ করে শুধুমাত্র সিকিউরিটিজে বিনিয়োগ করবো এই চিন্তার পরিবর্তন করতে হবে, বরং অন্য প্রোডাক্ট যেমন মিউচুয়াল ফান্ড, ইটিএফ, বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়ে পুঁজিবাজারে আসতে হবে।

উল্লেখ্য, পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি দল আজ (১ নভেম্বর) চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)র, আগ্রাবাদ, চট্রগ্রামস্থ কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন সম্পন্ন করে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর