চাঁদপুরে ১৩ টন রড নিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সংবাদ থেকে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড় এলাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চরসফি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট এলাকার বজলুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

