চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট : আহত ৩

সংবাদ থেকে
কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
রবিবার (১ নভেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফকির চাঁদ দের ছেলে নারায়ণ কান্তি দের (৪৫) বসতবাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ ওই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
১০-১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে জানিয়ে ভুক্তভোগী নারায়ণ কান্তি দে বলেন, ডাকাতরা ঘরে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমি, আমার বড়ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং বড়ভাইয়ের ছেলে প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হয়েছেন। পরে ডাকাতরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





