শাহরাস্তি একাধিক অভিযানেও মিলছে না স্থায়ী সমাধান, ভোগান্তিতে পথচারীরা
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার মেহারকালিবাড়ি মাঠের পূর্ব পাশের প্রধান সড়ক ও ফুটপাত উচ্ছেদের পর আবারও দখলে নিয়েছে প্রভাবশালী মহল।
প্রশাসনের একাধিক উচ্ছেদ অভিযান ও নোটিশের পরও বন্ধ হচ্ছে না অবৈধ দখলদারিত্ব। অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে বসানো হচ্ছে দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
জানা যায়, মেহারকালিবাড়ি মাঠের পূর্ব পাশের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রথমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর কিছুদিনের জন্য স্বাভাবিক হয় পথচারীদের চলাচল।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

