সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য আত্মসমর্পণ করেছেন।
রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্স-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন রয়েছেন। এসআরবি-১২-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

