১ নভেম্বর ২০২৬, ২৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ইংরেজিতেই ফেল ৪৬ হাজার

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

রংপুর: রংপুর বিভাগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এ বছর ৬০ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে শুধু ইংরেজি বিষয়েই ফেল করেছেন ৪৬ হাজার ৬৮৯ জন। সব মিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫ দশমিক ৯৮ শতাংশে, যা বিভাগের প্রকাশিত গত কয়েক বছরের পরিসংখ্যানে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ হাজার ৯৫৩ জন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বোর্ডের অধীন ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাসের সাফল্য পেয়েছে মাত্র ৬টি প্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সই করা ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করা হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৮ জন। সে হিসাবে অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেননি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর